বৈদিক সনাতন ধর্ম, যা চিরকালই আধুনিক,আপন মহিমায় উজ্জ্বল। এক ঈশ্বরে বিশ্বাসী, যুক্তির মাধ্যমে সত্য গ্রহনে সদা অবিচল। আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, যিনি নিরাকার, যার জন্ম নেই মৃত্যু নেই, যিনি সর্বত্রই বিরাজমান, যিনি সর্বশক্তিমান। সর্বশক্তিমান তিনিই, যিনি স্বকার্য সাধনে কাহারো সাহায্য নেন না।
আমরা ঈশ্বরের উপাসনা করি পৃথিবীর সকল প্রানী, সকল মানুষ এক কথায় পুরো সৃষ্টির মঙ্গল কামনায়। কোনো বিশেষ জাতি বা সম্প্রদায়ের জন্য নই। আমরা কল্পিত কোনো
স্বর্গের লোভ কিংবা নরকের ভয়ে ধর্ম পালন করিনা, আমরা নিষ্কাম কর্মে বিশ্বাস করি। আমরা মানুষ হওয়াতে বিশ্বাস করি।বৈদিক সিদ্ধান্ত মেনে চলা সকল মুনি ঋষি, পুরুষোত্তম ভগবান শ্রীরাম, মহান যোগী পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, এবং কালান্তরে সনাতন ধর্মকে বিভিন্ন স্বার্থবাদী লোভী মানুষদের কবল থেকে পুনরায় জীবন দান কারী,বৈদিক সত্য সনাতন ধর্ম কে সকল প্রকার অন্ধবিশ্বাস থেকে মুক্তি দান কারী, "মহর্ষি দয়ানন্দ স্বরস্বতি "জী-র দেখানো পথকেই অনুসরণ করি। সত্য কে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলে মেনে চলি বলেই আমরা ((সত্যার্থী))। যদি আমার লেখায় কোনো প্রকার ভুলত্রুটি হয়ে থাকে এবং কোনো বিদ্যান ব্যাক্তি যদি তা শুধরে নেওয়ার পরামর্শ দেন, তবে তা মেনে নিতে আমি প্রস্তুত। ধন্যবাদ সবাইকে, ঔঁ শান্তি শান্তি শান্তি।